1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ২০২০

স্বর্ণপদক জয় সালমা-জাহানারাদের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১ ৩:৩০ am

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ২০২০ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার আগেই অনুষ্ঠিত হয়ে গেল নারীদের ক্রিকেট ইভেন্ট। গতকাল নারী ক্রিকেট ইভেন্টের ফাইনালে জয় পেয়েছেন সালমা খাতুন, জানাহারা আলমদের বাংলাদেশ নীল দল। তারা ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ সবুজ দলকে। এ জয়ে বাংলাদেশ গেমসে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতলেন সালমারা। এর আগে গ্রুপ পর্বের দুটি ম্যাচেই জয় পায় তারা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ৭২ রানেই গুটিয়ে যায় সবুজ দলের ইনিংস। দলীয় ৪৪ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। এর পর অনেক চেষ্টা করেও ঘুরে দাঁড়াতে পারেনি সবুজ দল। তাদের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন রিতু মনি। রুমানার ব্যাট থেকে আসে ১৪ রান। বোলিংয়ে আলো ছড়িয়েছেন জাহানারা আলম। ৮ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি। ৭ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট পান মুমতা হেনা। সালমা খাতুন পান ২ উইকেট।

জয়ের জন্য ছোট লক্ষ্য তাড়া করতে নেমে তেমন বেগ পেতে হয়নি নীল দলকে। ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। দলীয় ২৪ রানে মুর্শিদা খাতুন উইকেট হারান। তবে দ্বিতীয় উইকেটে ৩০ রান তোলেন ফারজানা হক ও শামিমা সুলতানা। দলের পক্ষে শামিমা সর্বোচ্চ ৩১ রান করে আউট হন তিনি। তার ইনিংসে ৫টি চারের মার রয়েছে। ২৮ রানে অপরাজিত থাকেন ফারজানা হক। ফাইনাল সেরা খেলোয়াড়ের পুরস্কার পান নীল দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান শামিমা। তবে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন নীল দলের মুমতা হেনা। গ্রুপ পর্বের ম্যাচে বোলিংয়ে আলো ছড়িয়েছিলেন তিনি। টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যানের পুরস্কার পান রুমানা আহমেদ। সেরা বোলার হন যৌথভাবে নীল দলের মুমতা হেনা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।

প্রতিযোগিতার ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওএ সহ-সভাপতি বশির আহমদ মামুন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ