আইপিএলের শুরু থেকে রান পাচ্ছিলেন না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। প্রথম তিন ম্যাচে তার সংগ্রহ ১৪, ১ ও ৩। চারদিক থেকে ধেয়ে আসছিল সমালোচনা। সবকিছু আজ তিনি একেকটি বাউন্ডারির সঙ্গে সীমানা ছাড়া করে দিয়েছেন। তার ব্যাটে ভর করেই আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আজ দিনের প্রথম ম্যাচে ব্যাঙ্গালুরু ৮ উইকেটে হারায় রাজস্থান রয়্যালসকে।
আবুধাবিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্বান্ত নেয় রাজস্থান। ব্যাট হাতে রাজস্থানকে ভালো শুরু এনে দিতে পারেননি দলের টপ-অর্ডার ব্যাটসম্যানরা। ১০ ওভারে ৭০ রানে ৪ উইকেট হারায় তারা। তবে পাঁচ নম্বরে নামা মাহিপল লমরোরের ৩৯ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ৪৭ রানের সুবাদে লড়াইয়ে ফেরার পথ পায় রাজস্থান। আর শেষদিকে, রাহুল তিওয়াতির ১২ বলে ৩টি ছক্কায় অপরাজিত ২৪ ও ইংল্যান্ডের জোফরা আর্চারের ১০ বলে অপরাজিত ১৬ রানে তাদের সংগ্রহ দাঁড়ায় ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪।
জবাবে ১৫৫ রানের লক্ষ্যে পৌছাতে মোটেও বেগ পেতে হয়নি ব্যাঙ্গালুরুকে। ৫ বল বাকী রেখেই তারা জয়ের বন্দরে পৌঁছে যায়।তরুণ ওপেনার দেবদূত পাডিক্কাল ও অধিনায়ক কোহলি জোড়া হাফ-সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন। অধিনায়ক কোহলির ব্যাট থেকে আসে ৫৩ বলে অপরাজিত ৭২ রান। তার ইনিংসে ৭টি চার ও ২টি ছক্কা ছিল। আর ৪৫ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬৩ রান করেন পাডিক্কাল। ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ব্যাঙ্গালুরুর স্পিনার যুজবেন্দ্র চাহাল।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051