বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটি স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান খান কামালের সাথে গতকাল সোমবার বেলা ৩টায় সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় মন্ত্রীর কাছে বিভিন্ন স্থানে অব্যাহতভাবে সাংবাদিকরা হামলার শিকারসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলার বিষয় নিয়ে আলোচনা হয়। মন্ত্রী মামলাগুলোর সর্বশেষ অবস্থা খতিয়ে দেখা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বিএফইউজে’র সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সহসভাপতি মধুসূদন মণ্ডল, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, দফতর সম্পাদক সেবীকা রানী, নির্বাহী কমিটির সদস্য ড. উৎপল কুমার সরকার, নূরে জান্নাত আখতার সীমা, শেখ নাজমুল হক সৈকত।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051