
কাজী নেয়ামুল শাহীন
হাঁটি হাঁটি পায়ে কত পথ পেরিয়ে এলাম, স্বপ্ন-সারথি!
আরও অনেক পথ এগিয়ে যাব, এক সাথে প্রিয় সাথী
তাই হোক জীবনের চাওয়া, যার করুনায় মোরা বাঁচি,
হাতে হাত ধরে যেতে হবে দূরে, সব বাধা বিপত্তি ঘুচি।
বন্দুর পথ, দুরতিক্রম্য! ছাঁয়া হয়ে আছো চারিপাশে,
যুগযুগ পার হয়ে গেল, মায়ামমতা, প্রেম ভালোবেসে।
বেদনা যন্ত্রনার নীলে, হৃদযন্ত্র যখন হয় বিধ্বস্ত, চৌচির-
অলকে এসে দাড়াও তুমি,আশার প্রদীপ নিয়ে শান্তির…
আশা আর ভরসার অজর ফাল্গুনী,বন্ধু তুমি নীশিথির
অনাদিকাল প্রবাহিত হোক অকুন্ঠ আরাধনা সম্প্রীতির
দুঃখ-সুখের দোলায় দুলে, অনেক গরল অমৃত করে-
কত পথ দিয়েছি পাড়ি নির্ভাবনায়, তোমার হাতটি ধরে
ভালো কী মন্দ বুঝিনি কখনও যখন দাঁড়ায়েছো পাশে
সব জ্বালা যন্ত্রনাকে গেছি ভুলে তোমারি অতল স্পর্শে
সাথী হয়ে আছো সকল কিছুতে চির অপরূপ মানবী
মাধুর্য খুঁজিনি কখনও,উজাড় করে দিয়েছো যে সবি।