1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

স্পেনে অবকাশ-যাপন কেন্দ্রে আগুন, নিহত ৫

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২ ১১:২৮ am

স্পেনের পূর্বাঞ্চলে একটি অবকাশ-যাপন কেন্দ্রে আগুন লেগে পাঁচজন নিহত হয়েছেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

দেশটির জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে এএফপি-এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৮ জানুয়ারি) মধ্যরাতে ভ্যালেন্সিয়ার মনকাদায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আগুন লাগার পর ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট হচ্ছিল অনেকের। এ সময় ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে আরও ২৫ জনকে উদ্ধার করেন। এছাড়া ওই অবসরযাপন কেন্দ্র থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে আরও ৭০ জনকে।

অবকাশ-যাপন কেন্দ্রের একটি অক্সিজেন ইউনিটে শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ