1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

স্পষ্ট অবস্থান নিয়েই ইরানকে সমর্থন করেছি : রাশিয়া

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫ ৫:৩৬ am

ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে নিজেদের ‘স্পষ্ট অবস্থানের’ কথা জানিয়েছে রাশিয়া।

তারা এও স্পষ্ট করে দিয়েছে যে ইরানকে সমর্থন জানানোর পাশাপাশি দেশটির সঙ্গে নিজেদের সম্পর্ককে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

রাশিয়া ইরানকে যথেষ্ট সমর্থন করছে না বলে সমালোচনা করেছিলেন কয়েকজন বিশ্লেষক। তার জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘অনেকে আগুনে পেট্রল ঢেলে মস্কো ও তেহরানের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে।’

তিনি জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের সময় মস্কোর ভূমিকাকে ‘অত্যন্ত মূল্যবান’ বলে বর্ণনা করেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইরানের ওপর চালানো মার্কিন হামলার নিন্দা করায় ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়ে আরাঘচি বলেন, ‘রাশিয়া সঠিক পক্ষের পাশে রয়েছে।’

প্রসঙ্গত, ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি রয়েছে।

সূত্র : বিবিসি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ