স্পন্দিত হৃদয়ে ২১ স্লোগানে নানা আয়োজনে ভাষার মাসকে বরণ করা হয়েছে নেত্রকোনায়। প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ণমালার মিছিল প্রদীপ প্রজ¦লন,চেতনার গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে ভাষার মাসকে বরণ করা হয়।
দিবসটি বরণ উপলক্ষে সন্ধ্যায় শহরের উকিলপাড়া প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী কেন্দ্রীয় কার্যালয় থেকে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, প্রত্যাশার সভাপতি দেবাশীষ সরকারের নেতৃত্বে বর্ণমালার মিছিল বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
পরে শহীদ মিনারে প্রদীপ প্রজ¦লন উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। প্রত্যাশা সাংস্কৃতিক একাডেমীর শিশু কিশোরদের অংশগ্রহণে চেতনার গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শ্রদ্ধার সাথে বরণ করা হয় ভাষার মাসকে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051