1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
মসজিদে বিস্ফোরণ

স্থানীয়দের নিয়ে গণশুনানি শুরু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ২:৩৯ pm

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা তদন্তে গণশুনানি শুরু করেছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি।
সোমবার সকাল ১০টা থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে শুরু হওয়া এ গণশুনানি বিকাল ৪টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরী ববির নেতৃত্বে এই কমিটি ওই মসজিদে বিস্ফোরণের ঘটনার প্রত্যক্ষদর্শী, মসজিদ কমিটির সদস্য, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য শুনবে।

এই শুনানিতে অংশ নিয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য রোববার একটি গণবিজ্ঞপ্তি জারি করার পাশাপাশি স্থানীয়ভাবে মাইকিং করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।

গত শুক্রবার রাতে এশার নামাজের সময় ওই মসজিদে বড় ধরনের বিস্ফোরণে অর্ধশতাধিক মানুষ দগ্ধ হন।

তাদের মধ্যে মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ ২৭ জন ইতোমধ্যে মারা গেছেন। আরও ১১ জন হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক।

শুরুতে মসজিদের এসি বিস্ফোরণের কথা বলা হলেও ফায়ার সার্ভিস এখন বলছে, ওই মসজিদের নিচ দিয়ে তিতাসের যে গ্যাসের পাইপ গেছে, সেখানে লিকেজ থেকে গ্যাস জমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

এ ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা প্রশাসন, তিতাস গ্যাস, ডিপিডিসি, সিটি করপোরেশন আলাদা পাঁচটি কমিটি গঠন করেছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ