আবুল হোসেন চৌধুরী (৬৯) নামের এক ভেটেরিনারি চিকিৎসকের মরদেহ রাজধানীর সেগুনবাগিচায় নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে পুলিশ। শাহবাগ থানার এসআই মো. আবদুল্লাহ জানান, বুধবার বিকেল সাড়ে পাঁচটায় তার মরদেহ উদ্ধার করা হয়।
ফ্ল্যাটে আবুল হোসেন চৌধুরী একাই থাকতেন। প্রতিদিনের মতো পরিচ্ছন্নতাকর্মী ময়লা নিতে গিয়েছিলেন ওই ফ্ল্যাটের সামনে। কিন্তু ভেতর থেকে সাড়াশব্দ না পেয়ে ওই পরিচ্ছন্নতাকর্মী আশপাশের ফ্ল্যাটের লোকজন জানান। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।
এসআই মো. আবদুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যরা সেখানে যান এবং ওই ফ্ল্যাটের দরজার ছিটকিনি ভেঙে ভিতরে প্রবেশ করে ফ্লোরে আবুল হোসেন চৌধুরীকে পড়ে থাকতে দেখতে পান।
সেখান থেকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্টোক করে মারা গেছেন ওই চিকিৎসক। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আবুল হোসেন চৌধুরীর গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়। ১০ বছর ধরে ওই ফ্ল্যাটে একাই থাকতেন ওই চিকিৎসক। তার স্ত্রী দুই মেয়েসহ কানাডায় থাকেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051