
লালমনিরহাটে এক কৃষক জমি-জমা বিক্রি করে কিনেছেন হাতি। ওই কৃষকের নাম দুলাল চন্দ্র রায়। আর তার এই হাতিকে এক নজর দেখতে ভেঙে পড়েছে পুরো গ্রাম। এছাড়াও তার স্ত্রী তুলসী রাণীর ওপর স্বয়ং পরমেশ্বর ভর করেছেন বলেও দাবি করেন দুলাল।
লালমনিরহাটের রতিধর গ্রামের দুলালের বাড়ি। তিনি জানান, তার স্ত্রী তুলসী রাণীর দৈবযোগ রয়েছে। স্বয়ং পরমেশ্বর তার ওপর ভর করেন। আর সব আসমানি নির্দেশনা ওখান থেকেই আসে। স্ত্রীর এসব কথাও মেনে চলেন দুলাল।
তাই দরিদ্র কৃষক দুলাল এক বিঘা জমি বেঁচে লাখ টাকায় কিনেছিলন ঘোড়া। এরপর হাতি কেনার নির্দেশ পান। তাই ৭২ শতক জমি আর গাছপালা বিক্রির ১৬ লাখ ৫০ হাজার টাকায় কিনে আনেন হাতি। এই হাতির জন্য রেখেছেন মাহুতও। তার বেতন ১৫ হাজার টাকা।
এ বিষয়ে তুলসি রাণী জানান, তিনি সরাসরিই পরমেশ্বরের নির্দেশনা পান।
তবে স্থানীয় জনপ্রতিনিধিরা এ বিষয়ে খানিকটা সন্দিহান। এরপরও তাদের পক্ষ থেকে সহযোগিতার কমতি নেই।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ