নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন ও তার সহধর্মিণী লুবনা ইয়াসমিনসহ করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে রেপিড এন্টিজেনে নমুনা টেস্ট করার পর তার করোনা পজিটিভ আসে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার সহধর্মিণী করোনা পজিটিভ হয়েছেন। তারা সরকারী বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় আইসোলেশনে আছেন।
ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডা. সারোয়ার আলম জানান, শনিবার ইউএনও, তার সহধর্মিণীসহ তিনজনের নমুনা সংগ্রহ করে রেপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। এতে ৩ জনের নমুনায় করোনা পজিটিভ আসে। ইউএনও বর্তমানে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051