কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন এলাকা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এই গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে স্বামীর বসত ঘরে আছমা আক্তারকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই কামাল হোসেন গিয়ে লাশ উদ্ধার করেন। গত ৪ বছর আগে এতবারপুর গ্রামের সিএনজি চালক ইমনের সঙ্গে প্রেম করে বিয়ে করেন আছমা আক্তার।
আসমার পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। ইমনের পরিবার তার ওপর বিভিন্ন সময় অত্যাচার করত। আছমা আত্মহত্যা করতে পারে না।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই বিষয়ে বুড়িচং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলেও জানান তিনি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051