রংপুরের মিঠাপুকুরের জায়গীরহাট দূর্গাপুরে গুলশান মিয়া নামের এক চা দোকানিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাত পৌনে একটার দিকে। নিহত গুলশান উপজেলার মমিনপুর গ্রামের আব্দুল হকের ছেলে।
স্ত্রীর পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে নিহতের পরিবারের অভিযোগ।
মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, সোমবার রাত পৌনে একটার দিকে জায়গীরহাট স্ট্যান্ড থেকে চা দোকান বন্ধ করে দুর্গাপুরে ভাড়া বাসার দিকে যাচ্ছিলেন গুলশান মিয়া। পথিমধ্যে হেলমেটধারী দুই ব্যক্তি তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
গুলশানের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।
এদিকে নিহতের স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হারুন নামের এক যুবকের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন গুলশানের স্ত্রী। এতে বাধা দেয়ায় তার স্ত্রী ও পরকীয়া প্রেমিক ক্ষুব্ধ ছিলেন। তারা দু’জন পরিকল্পিতভাবে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051