নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীর ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে স্বামীর মৃত্যু হয়েছে।
রোববার (৩০ মে) রাত সাড়ে ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার ভইগড় কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ও তার স্ত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তবে লাশ উদ্ধার করে রাত সাড়ে ১১টায় ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, রাফেল নামে এক চালকের ইজিবাইক দিয়ে শিবু মার্কেট থেকে স্বামী-স্ত্রীর পরিচয়ে দুজন যাত্রী উঠে সাইনবোর্ডের দিকে রওনা দেন। পধে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এতে ইজিবাইক চালক তাদের নেমে যাওয়ার জন্য অনুরোধ করেন।
ভুইগড় কড়ইতলা এলাকায় যাওয়া মাত্র স্ত্রী তার স্বামীকে ধাক্কা দেন। এ সময় স্বামী লিংক রোডে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তখন দ্রুত স্ত্রী পালিয়ে যান।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এর চালক পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051