রংপুরের মিঠাপুকুর উপজেলায় গৃহবধূ শিমু বেগমকে শ্বাসরোধে হত্যার ঘটনায় স্বামী দুলাল মিয়াকে (২৪) গ্রেফতার করেছে র্যাব-১৩। যৌতুকের দাবিতে তাকে হত্যা করা হয় বলে জানা যায়।
শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে দুলালকে শুক্রবার রাতে জামালপুরের বকশিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
তিনি মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর রশনিপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে।
ওই গৃহবধূকে গলাটিপে হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র্যাব।
মাহমুদ বশির আহমেদ আরও জানান, এ ঘটনায় শিমুর বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা করেন। বিষয়টি ছায়া তদন্ত শুরু করে র্যাব। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। অন্যান্যদের গ্রেফতারে নজরদারি বাড়ানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন দুলাল। তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051