ধামরাইয়ে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালে উপজেলার নান্নার ইউনিয়নের গোপালপুর সিলেটপাড়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এরা হলেন- ওই গ্রামের মুনছের আলীর ছেলে জুয়েল (২২) ও তার স্ত্রী মুনমুন।
জানা গেছে, বছর দুয়েক আগে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা গ্রামের মুনমুনের সাথে জুয়েলের বিয়ে হয়। তাদের সংসারজীবন স্বাভাবিক ছিল।
প্রতিদিনকার মত গতকাল বুধবার রাতেও তারা রাতের খাবার খাওয়ার পর ঘুমিয়ে যান। সকালে তাদের ঘুম না ভাঙ্গায় স্বজনরা ডাকাডাকি করেও সাড়া পাননি। পরে এলাকাবাসীর সহায়তায় ঘরের দরজা ভেঙ্গে খাটের ওপর তাদের দুজনের মরদেহ দেখতে পান তারা।
পরে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।
এ সংবাদের সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুনমুনের গলায় আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন তারা। যে কারণে তাদের ধারণা, মুনমুনকে শ্বাসরোধে হত্যার পর বিঁষপানে আত্মহত্যা করেন স্বামী জুয়েল।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051