বিয়েতে হবু স্ত্রীকে সারপ্রাইজ গিফট দিতে চেয়েছিলেন শোহেব আহমেদ। ভেবেছিলেন, সবাই তো গয়না, বাড়ি-গাড়ি কিংবা অন্যান্য জিনিস উপহার দিয়ে থাকেন। কিন্তু আমি এমন কিছু দেব, যা হবে অন্যদের চেয়ে একেবারে আলাদা। এই ভাবনা থেকেই রাওয়ালপিণ্ডির ওই যুবক ঠিক করেন, চাঁদে জমি কিনবেন। আর সেটাই হবে বিয়েতে স্ত্রীকে দেয়া তার অন্যরকম উপহার। যেমন ভাবা তেমন কাজ। চাঁদের ‘বাস্প সাগর’ অঞ্চলে এক একর জমি কেনেন শোহেব।
ইন্টারন্যাশনাল লুনার ল্যান্ডস রেজিস্ট্রির কাছ থেকে কেনা ওই জমির দাম পড়ে ৪৫ ডলার। চাঁদে বাড়ি করার জন্য স্বামীর কাছ থেকে জমি উপহার পেয়ে খুশিতে আত্মহারা সোহেবের স্ত্রী মাদিহা।
শোহেব জানিয়েছেন, বরাবরই তার একটু অন্যরকম কিছু করার শখ। বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতকে দেখে উদ্বুদ্ধ হন। তিনি শুনেছিলেন, ২০১৮ সালে সুশান্ত চাঁদে জমি কিনেছেন। শুধু তাই নয়, চাঁদে জমি রয়েছে টম ক্রুজ, শাহরুখ খান থেকে অনেক সেলিব্রিটিরই। তার পরই সিদ্ধান্ত নেন, তিনিও চাঁদে জমি কিনবেন।
চাঁদে জমি কিনতে পেরে উচ্ছ্বসিত আহমেদ দম্পতি জানিয়েছেন, মার্কিন ডাক পরিষেবার মাধ্যমে বাড়িতে বসেই তারা চাঁদে জমি কেনার নথিপত্র পেয়েছেন। তবে তারাই প্রথম নন, এর আগে রাজীব ভি বাগদি নামে এক ভারতীয় দাবি করেছিলেন যে, ১৪০ ডলার দিয়ে লুনার সোসাইটি ইন্টারন্যাশনালের কাছ থেকে ২০০৩ সালে চাঁদে জমি কিনেছেন তিনি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051