বরিশালের গৌরনদীতে জামাইয়ের কিলঘুসিতে হারুন মৃধা (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার হোসনাবাদ খেয়াঘাটে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে গৌরনদীর শরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে হারুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকাল ৩টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। হারুন মুলাদী উপজেলার সাহেবেরচর গ্রামের বিষাই মৃধার ছেলে।
গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, গত ৪ বছর আগে মুলাদী উপজেলার সাহেবেরচর গ্রামের সেকেন বয়াতীর ছেলে মাসুম বয়াতীর (৩০) সঙ্গে একই গ্রামের হারুন মৃধার মেয়ে শান্তোপা খানমের (১৮) সামাজিকভাবে বিয়ে হয়। দাম্পত্য কলহের কারণে সম্প্রতি শান্তোপা তার স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়িতে চলে যান।
সোমবার দুপুর ১২টার দিকে মাসুম বয়াতী শান্তোপা খানমকে আনতে তার সাবেক শ্বশুরবাড়িতে যায়। এ সময় শ্বশুর হারুন তার মেয়েকে দিতে রাজি হননি।
এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুর ১টার দিকে গৌরনদী উপজেলার হোসনাবাদ খেয়াঘাটে বসে জামাই মাসুমের সাথে শ্বশুর হারুন মৃধার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জামাই মাসুম তার শ্বশুরু হারুনকে কিলঘুসি মারলে শ্বশুর ও জামাইয়ের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। ঘটনার আধাঘন্টা পর হারুন অসুস্থ হয়ে মারা যান।
খবর পেয়ে শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর ফোরকান আহম্মেদ ঘটনাস্থল থেকে হারুনের লাশ উদ্ধার করেন। এরপর ময়নাতদন্তের জন্য হারুনের লাশ সোমবার বিকাল ৩টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি আফজাল হোসেন জানান।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051