মানিকগঞ্জে স্কুল শিক্ষকসহ একই পরিবারের ৩ জনের ওপর দুর্বৃত্তরা হামলার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার বাগজান গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধে হামলা হয়েছে।
আহতরা হলেন- মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নবীনূর রহমান (৩৬), তার বড় ভাই মোবারক হোসেন (৪৬) ও ভাতিজা কলেজ শিক্ষার্থী মাহিন আশরাফ জোহাস (১৭)। এদের মধ্যে মোবারক হোসেনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ঢাকায় তেজগাঁও বিজিপ্রেসে কর্মরত।
মানিকগঞ্জ সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাক্তার শাহরিন গিতি বলেন, আহত তিনজনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে আনা হয়। এদের মধ্যে মোবারক হোসেনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ছুরিকাঘাতে তার হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে। এছাড়া, নবীনুর রহমান ও মাহিন আশরাফ জোহাস আমাদের হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহত নবীনুর রহমান বলেন, আমি স্কুল থেকে দুপুরে বাড়িতে প্রবেশ করার সময় দেখতে পাই রাশেদ মোশারফ ইমন, তারা মিয়া, সোহান, সোহেবসহ আরও কয়েকজন বহিরাগত আমার বড় ভাই ও ভাতিজাকে রড ও ধারালো ছুরি দিয়ে আঘাত করছে। আমি এগিয়ে গেলে তারা আমার মুখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং কিল ঘুষি মারতে থাকে। আহতদের প্রতিবেশী আব্দুর রাজ্জাক জানান, সামান্য ঘটনায় মোবারক, নবীনূর ও জোহাসের ওপর হামলা হয়।
মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, মারামারির ঘটনাটি আমরা জেনেছি। তবে, এখনো কেউ কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051