নওগাঁর রানীনগরে অটো টমটম গাড়ি থেকে পরে সাথী খাতুন (১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে স্কুলে যাওয়ার পথে উপজেলার বনমালীকুড়ী হঠাৎপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাথী উপজেলার সরিয়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। সে কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
নিহত সাথীর চাচা সাইদুর রহমান জানান, সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে সাথী একটি অটো টমটম গাড়িতে চড়ে স্কুলে যাচ্ছিল। টমটম গাড়িটি বনমালী কুড়ি হঠাৎপাড়া এলাকায় পৌঁছলে গাড়ি থেকে পরে যায় সাথী। এতে গুরুত্বর আহত হলে তাকে সিংড়া হাসপাতালে নেওয়ার পথেই সাথী মারা যায়।
রানীনগর থানার ওসি শাহিন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051