1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী রাজস্ব বাড়াতে করপোরেট করহার কমানোর সুযোগ নেই : এনবিআর চেয়ারম্যান বাসের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার ইফতারিতে বিষ প্রয়োগে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী পিয়েল গ্রেপ্তার নৌ পুলিশের প্রধান হলেন রেজাউল, রংপুরে নতুন কমিশনার মাবুদ সরকারের সিদ্ধান্তের আগে বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার

স্কুলের দেয়ালে সরকারবিরোধী স্লোগান লিখে ছাত্রলীগ নেতার ছবি পোস্ট

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫ ১১:২১ pm

মানিকগঞ্জের শিবালয়ে একটি স্কুলের দেয়ালে সরকারবিরোধী স্লোগান লিখে ফেসবুকে পোস্ট দেওয়া দিয়েছেন স্থানীয় এক ছাত্রলীগ নেতা। এ পোস্ট দেখে দেয়াল লিখনের স্থানটি পরিদর্শন করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শনিবার (২ আগস্ট) শিবালয় উপজেলার ছাত্রলীগের সাবেক ১নং যুগ্ম সম্পাদক সাইমুন হাসান স্বাধীনের ফেসবুক আইডি থেকে এ পোস্ট করা হয়।

সরেজমিনে জানা যায়, উপজেলার তেওতা একাডেমির পুরাতন দেয়ালে এবং তেওতা ইউনিয়ন ভূমি অফিসের পেছনে বাউন্ডারির দেয়ালে সরকারবিরোধী স্লোগান লেখা হয়।

দেয়ালে ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ শিবালয় উপজেলা ছাত্রলীগ এবং ইংরেজীতে ‘স্টেপ ডাউন ইউনূস’ লেখা হয়। এর আগেও আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার একটি ভিডিও সাইমুন হাসান স্বাধীনের ফেসবুক আইডিতে পোস্ট করা হয়।
তেওতা একাডেমির প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন জানান, আমি বিষয়টি অবগত ছিলাম না। ঘটনা শুনার পরে আমি স্কুলে যাই।

ওই সময়ে পুলিশের উপস্থিতিতে আমার স্কুলের পিয়ন লেখাগুলো মুছে ফেলেন।
এ বিষয়ে শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিন নাসির জানান, একটি নিষিদ্ধ সংগঠনের সরকারবিরোধী স্লোগান দেয়াল লেখার অধিকার নেই। অবশ্যই পুলিশ প্রশাসনকে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, আমি ছুটিতে ছিলাম।

ঘটনাটি শুনেছি। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা পক্রিয়াধিন আছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ