গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেশাজাতীয় ১ হাজার ২০০ পিস ইনজেকশনসহ সোহেল মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ আগস্ট) রাতে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহেল মিয়া দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পার্বতীপুর গ্রামের সরকার পাড়ার মৃত আব্দুস সালাম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ কোল্ড স্টোরের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় নাদের পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। এতে সিটের পাশে রাখা একটি স্কুলব্যাগের ভেতর থেকে ১ হাজার ২০০ পিস ইনজেকশনসহ সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়।
সোহেল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051