গাজীপুর মহানগরীর পূবাইলে এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে দিনদুপুরে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। মহানগরীর ৪১নং ওয়ার্ডের বাড়ইবাড়ির সাঈদ বেপারির ছেলে রাফিকুলের (৩০) বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত রাফিকুলের বাড়ির পাশের রাস্তা দিয়ে একই গ্রামের ওই ছাত্রী বুধবার দুপুরে প্রাইভেট পড়তে যাচ্ছিল। তাকে একা পেয়ে জোর জবরদস্তি করে শ্লীলতাহানি করে রাফিকুল। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। এ সময় বখাটে রাফিকুল পালাতে চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে ফেলেন। রাফিকুল প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় দিনভর চলে ঘটনা ধামাচাপা দেয়ার নানা ফন্দিফিকির।
রাতে বসে সালিশবৈঠক। সালিশে তাকে মৃদু প্রহার করে ও মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
ওই ছাত্রীর চাচা জানান, নিজেদের মান সম্মানের কথা ভেবে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করতে বাধ্য হয়েছি। সালিশে রাফিকুলকে লাঠিপেটা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তাকে সাজানো হয়েছে পাগল।
জানা গেছে, এর আগেও পাশের গ্রামের অন্য একজন শিক্ষার্থীকে শ্লীলতাহানি করে রাফিকুল।
এ বিষয়ে পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, বিষয়টি জানি না। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051