ফের অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়েছে তার। রোববার রাত পর্যন্ত তা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। একই সঙ্গে রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও কমে গেছে।
প্রায় এক মাস ধরে মধ্য কলকাতার বেলভিউ নার্সিংহোমে ভর্তি এ অভিনেতা। সংবাদ বুলেটিনে সৌমিত্রের শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়েছেন চিকিৎসক অরিন্দম কর।
তিনি বলেন, এই অভিনেতার অভ্যন্তরীণ রক্তক্ষরণ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও লাগাতার কমছে। চার ইউনিটের মতো রক্ত দিতে হতে পারে।
কোভিড আক্রান্ত হওয়ার পাশাপাশি কোমর্বিডিটিও রয়েছে সৌমিত্রের। চিকিৎসক বলেন, এ মুহূর্ত পর্যন্ত খুব বেশি আশাবাদী হওয়ার মতো পরিস্থিতি নেই।
তিনি জানান, সৌমিত্রের পোস্ট সিটি এনজিও করা হয়। ইন্টারভেনশনাল রেডিওলজির সাহায্যে রক্তক্ষরণের জায়গাটি বন্ধ করে দেয়ার চেষ্টাও করেন তারা। তার পরও রক্তক্ষরণ পুরোপুরি বন্ধ হয়নি। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051