সৌদি আরবের রিয়াদে সনদ পেয়েছে ৫০০ কোরআনের হাফেজ। রিয়াদের গভর্নর শাহজাদা ফয়সাল বিন বান্দার বিন আব্দুল আজিজ এই ৫০০ হাফেজে কোরআনের মাঝে সনদ বিতরণ করেন। সৌদি প্রেস এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে উর্দু নিউজ।
খবরে বলা হয়েছে, এবছর রিয়াদের তাহফিজ কোরআন মাদরাসার অধীনে দুই হাজার কোরআনের হাফেজ প্রস্তুত করা হয়েছে।
মাদরাসাটির প্রধান আব্দুর রহমান আল হাজজুল বলেছেন, হেফজ করার এই প্রতিযোগিতায় ৫০০ হাফেজে কোরআন অনেক তৎপরতার সঙ্গে কাজ করেছে।
তিনি বলেন, গভর্নর শাহজাদা ফয়সাল বিন বান্দারের তত্ত্বাবধায়নে শিশু ও বয়স্ক শিক্ষাথীদের হেফজের উপযোগী করতে কোরআন তেলাওয়াত শেখানো হয়।
‘রিয়াদ মাদরাসার অধীনে এখন পর্যন্ত হাজারের ওপর শিক্ষার্থী কোরআন হেফজ করেছেন,এছাড়াও এখান থেকে মসজিদের অসংখ্য ইমাম তৈরি হয়েছেন।’
সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থি ছিলেন স্থানীয় বিষয়ক মন্ত্রী মাজিদ আল-হাকিল ও ইমাম মুহাম্মদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ের প্রধান ড. আহমেদ আল-আমিরি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051