সৌদি আরবে প্রাইভেটকার চাপায় মিষ্টার আলী (৩৮) নামের জামালপুরের এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২৮ জুলাই) স্থানীয় সময় ভোর ৫টার দিকে দেশটির আল তাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই রাজ্জাক আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আলী জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা এলাকার নজরুল ইসলামের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় আড়াই বছর আগে সৌদি আরবে পাড়ি জমান মিষ্টার আলী। দেশটির আল তাসিম শহরে মহাসড়কে ক্লিনারের কাজ করতেন তিনি। প্রতিদিনের মতো রবিবার ভোরে কাজ করার সময় পিছন থেকে আসা একটি নিয়ন্ত্রণহীন প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলীর মৃত্যু হয়।
পরে সৌদি পুলিশ মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। মরদেহ সেই হাসপাতালের মর্গে রয়েছে।
নিহতের ছোট ভাই রাজ্জাক আলী বলেন, ‘আজ সকালে ভাইয়ের মৃত্যুর খবর শুনেছি। এখনো লাশ হাসপাতালে রয়েছে।
কবে, কখন লাশ দেশে আসবে তা জানি না। ঋণ করে বিদেশ গিয়েছে। তার দুটি ছেলেও রয়েছে। তাদের এখন মানুষ করা কষ্টকর হবে।’
এ সময় তিনি লাশটি দ্রুত দেশে নিয়ে আসার ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানান।
আদারভিটা ইউপি সদস্য রাশেদুল ইসলাম বলেন, আড়াই বছর আগে পরিবারের আর্থিক স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে সৌদি আরব গিয়েছিলেন আলী। রবিবার সকালে কাজ করার সময় পিছন থেকে আসা একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051