1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ৯:৫৩ am

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তানভীর আহমেদ (২১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার (২৬ ডিসেম্বর) দিনগত রাতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য খুরশিদ উদ্দিন  এ তথ্য জানান।

এর আগে রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে সৌদি আরবের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তানভীর পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের খামা মাটির মসজিদ এলাকার বকুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সুখের আশায় উপার্জন করতে সৌদি আরবে যান তানভীর। তিনি সেখানকার নভেলটি কোম্পানিতে চাকরি করতেন। রোববার ওমরাহ শেষে ফেরার পথে মদিনায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ