গোপনে সৌদি আরবের পরমাণু কর্মসূচির বিষয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র নীরবতার তীব্র সমালোচনা করেছে ইরান। সংস্থাটির এমন আচরণকে দ্বিমুখী হিসেবে উল্লেখ করেছেন সেখানে নিযুক্ত দেশটির স্থায়ী প্রতিনিধি ইসমাইল বাঘায়ি হামানেহ।
তিনি বলেন, ‘এতে আন্তর্জাতিক এ প্রতিষ্ঠানটির বিশ্বাসযোগ্যতা ও নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়বে।’
গতকাল ১৪ আগস্ট, শুক্রবার জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক এক অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় এমন মন্তব্য করেন ইরানি প্রতিনিধি।
পশ্চিম এশিয়ায় পরমাণু অস্ত্রের বিপদ নিয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে উল্লেখ করে তিনি বলেন, ‘ইসরাইল আন্তর্জাতিক সমস্ত আইন-কানুন উপেক্ষা করে পরমাণু অস্ত্র কর্মসূচি পরিচালনা করছে।’
এর সঙ্গে সৌদি আরবের পরমাণু কর্মসূচি গোলযোগপূর্ণ এ অঞ্চলের জন্য জটিলতা আরো বাড়িয়ে তুলেছে বলেও মন্তব্য করেন বাঘায়ি।
তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের সহযোগিতায় সৌদি আরব নানা ধরনের অন্যায় ও বর্বরতা চালিয়ে যাচ্ছে, যা সবার জানা।’
তবে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটির সদস্য হিসেবে ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত সৌদি আরবের পরমাণু জ্বালানি কর্মসূচির অধিকারকে সম্পূর্ণভাবে সমর্থন করে বলেও মন্তব্য করেন ইরানি প্রতিনিধি।
কিন্তু রিয়াদ এনপিটির প্রতিশ্রতি রক্ষা করতে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051