সৌদিগামী যাত্রীদের জন্য করোনা টিকার বুস্টার ডোজের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে নির্দেশনা দেবে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
মন্ত্রী বলেন, ‘সৌদি সরকারের সিদ্ধান্ত হয়েছে তারা চায়নিজ ভ্যাকসিন অনুমোদন করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত চারটি ভ্যাকসিনের সঙ্গে সিনোফার্ম এবং সিনোভ্যাক যুক্ত করেছে সৌদি সরকার। একইসঙ্গে সৌদি সরকার বলেছে, আমরা এটি গ্রহণ করবো। কিন্তু প্রথমে অনুমোদিত চারটি টিকার যেকোনও একটি বুস্টার ডোজ হিসেবে নিতে হবে। যারা চায়নিজ টিকা নেবেন, তাদের একটি অতিরিক্ত ডোজ নেওয়া লাগবে।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে আমরা বুস্টার ডোজের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছি। আমাদের গত আন্তঃমন্ত্রণালয় সভায় এটি নিয়ে আলাপ হয়েছে। আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি— বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে। সিনোফার্মের টিকা বেশিরভাগই দেওয়া হয়েছে ঢাকার বাইরে। সেখানে সৌদিগামী যারা আছেন, তারা আসলে তাদেরকে বুস্টার ডোজ দেওয়া হবে। তাদেরকে পাসপোর্ট, টিকিট এবং টিকার কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে।’
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051