করোনা টেস্টের জন্য সোয়াব সংগ্রহ করার প্রক্রিয়া অনেকেরই পচ্ছন্দ না অনেকের কাছে ব্যাথাজনক। সেই সোয়াব টেস্টের পরিবর্তে এবার এসেছে গার্গল টেস্ট নিয়ে এসেছে ভারতের নাগপুরের নাগপুরের ন্যাশনাল এনভাইরনমেন্টাল রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা। শুধু গার্গল করলেই মাত্র তিন ঘণ্টায় হাতে আসবে করোনা রিপোর্ট।
নতুন এই টেস্টের নাম দেওয়া হয়েছে আরটি পিসিআর মেথড। গবেষকদের দাবি, করোনা পরীক্ষার ক্ষেত্রে এর একাধিক উপকারিতা রয়েছে। প্রথমত, অত্যন্ত সহজ পদ্ধতিতে পরীক্ষা করা সম্ভব। দ্বিতীয়ত, খুব তাড়াতাড়ি এর রিপোর্ট পাওয়া যাবে। তৃতীয়ত, এই টেস্টে খরচও অনেক কম। তাছাড়া, গ্রামের দিকে, যেখানে চিকিৎসা ব্যবস্থা উন্নত না এবং স্বাস্থ্যকর্মীর অভাব, সেখানে অনায়াসে আরটি পিসিআর মেথডের মাধ্যমে করোনা টেস্ট সম্ভব।
ন্যাশনাল ইনভায়োরমেন্ট্ ইঞ্জিনিয়ারিং রিচার্স ইনস্টিটিউট কলকাতার জোনের এক গবেষক জানান, “সোয়াব সংগ্রহের প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ। তাছাড়া এই টেস্টটি করাতেও অনেকে ইতস্তত বোধ করেন। আবার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা কেন্দ্রে পাঠাতেও অনেকটা সময় চলে যায়। কিন্তু স্যালাইন গার্গল আরটি পিসিআর মেথডে সেসব ঝামেলা নেই। মাত্র তিন ঘণ্টাতেই কভিড রিপোর্ট পেয়ে যাবেন।”
কীভাবে হবে পরীক্ষা?
গবেষকরা বলছেন, পরীক্ষার জন্য ব্যক্তিকে একটি টিউবে স্যালাইন পানি দেওয়া হবে। সেই পানিতে গার্গেল করে টিউবটিতে মুখের পানি রাখবেন তিনি। সেই টিউবই ল্যাবরেটরির স্বাভাবিক তাপমাত্রায় রাখা হবে। তারপরই আরটি পিসিআর প্রক্রিয়ায় জানা যাবে ওই ব্যক্তি কভিড আক্রান্ত কি না। স্বাস্থ্যকর্মীর উপস্থিতিতে যে কেউ নিজে হাতেই এই পরীক্ষা করতে পারবেন। ফলে প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।
দ্রুত করোনা রোগীদের চিহ্নিত করার জন্য আরটি পিসিআর মেথড অনেক কার্যকর বলে মনে করছেন গবেষকরা।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051