দেশব্যাপী ঘটে চলছে একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের ভয়াবহ ঘটনা। নৃশংসতায় একটি ছেড়ে যাচ্ছে অন্যটিকে। একটি ঘটনার রেশ শেষ না হতেই আরেকটি ঘটনা আতঙ্কের সৃষ্টি করছে। প্রতিবাদে পথে নেমেছে সাধারণ মানুষ। দাবি উঠছে আইন পরিবর্তনের। দেশের তারকাঙ্গনের বড় অংশ নিশ্চুপ থাকলেও কেউ তো মুখ খুলেছেন। এবার সোশ্যাল সাইটে সরব হলেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে সাকিব লিখেছেন, 'চমৎকার একজন নারীর ছেলে আমি, জীবন চলার পথে স্ত্রী হিসেবে পেয়েছি অপূর্ব একজন নারীকে, দারুণ একজন নারীর ভাই আমি আর দুটি ফুটফুটে কন্যার বাবা আমি। এক শ্রেণির বর্বর মানুষ বয়স, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নারী ও শিশুদের প্রতি প্রতিদিনই যে জঘন্য অন্যায় করছে তারপর আমি আর চুপ থাকতে পারিনা। আমার অবস্থান তাই সব ধরনের ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে।'
'একে অপরের অধিকার রক্ষা ও আদায়ের জন্য আমাদের চালিয়ে যেতে হবে লড়াই, ঠিক যেভাবে আমাদের অধিকার নিশ্চিত করতে লড়েছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা।'
'আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করি এবং আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি যাতে তারা স্বপ্ন দেখতে পারে এবং নির্ভয়ে তাদের জীবনযাপন করতে পারে। মনে রাখবেন, আজকে আমরা যদি এই বর্বর এই আচরণ ও মানসিকতার বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তবে একদিন আমাদের প্রিয়জনদের একজনই হতে পারে এই নির্মমতার ভুক্তভোগী।'
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051