ইরানের সাবেক শীর্ষ সেনা কর্মকর্তা কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি হত্যার আবারও কঠিন প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, বায়তুল মোকাদ্দাস মুক্ত করা এবং মুসলিম ভূখণ্ড থেকে ইসলামের শত্রুদের নিশ্চিহ্ন করা পর্যন্ত শহীদ সোলাইমানির পথ ধরে এগিয়ে যাবে তার বাহিনী।
গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানিকে বহনকারী গাড়ির ওপর ড্রোন হামলা চালিয়ে হত্যা করে মার্কিন সেনারা। হামলায় ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির উপ প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ দুই দেশের আরও ৮ কমান্ডার শহীদ হন। এই হত্যাকাণ্ড বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি করে। নিন্দার ঝড় উঠে সর্বত্র।
সেটি স্মরণ করে জেনারেল সালামি তেহরানে এক অনুষ্ঠানে বলেন, শত্রু ভুল করে একথা ভাবে যে, মহান ব্যক্তিদের হত্যা করার মাধ্যমে ইসলামি বিপ্লবী চেতনা মুছে ফেলা যাবে। কিন্তু গত ৪০ বছরে এ ধরনের অসংখ্য হত্যাকাণ্ড প্রমাণ করেছে, শহীদদের রক্ত বিপ্লবের গতিপথকে আরও সচল করে দেয়। সোলাইমানির রক্ত কখনোই বৃথা যাবে না। এই হত্যাকাণ্ডের কঠিন বদলা নেয়া হবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051