1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
বিধি বহির্ভুত বালু উত্তোলন

সোমেশ্বরী নদীর তীরে ২২টি ড্রেজার ধ্বংস

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০ ৭:১৫ pm

নেতকোনার দুর্গাপুরে ইজারাকৃত সোমেশ্বরী নদীর ১নং বালুঘাট থেকে সরকারি বিধিবহির্ভুত বালু উত্তোলনের অপরাধে ২২টি বাংলা ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এ মেশিন গুলো ধ্বংস করা হয়।

জানা যায়, ইজারাকৃত ওই ঘাটে দীর্ঘদিন ধরে সরকারি বিধিবহির্ভুত বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিলো। এমন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট এর অভিযানের মাধ্যমে ২২টি বাংলা ড্রেজার ও বালু উত্তোলনের অন্যান্য যন্ত্রপাতি ভেঙ্গে গুড়িয়ে দিয়ে আগুন দেওয়া হয়।

এ সময় র‌্যাব ও পুলিশের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ন চন্দ্র বর্ম্মন ও মো. সাইফুল ইসলাম বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভিন্নবার্তা ডটকম/ভজন দাস/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ