লকডাউনের কারণে আগামী সোমবার সকাল ৬টা থেকে সব ধরনের যাত্রীবাহী নৌযান বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। তবে লকডাউনের মধ্যে পণ্যবাহী নৌযান চালু থাকবে বলে জানান তিনি।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারা দেশ লকডাউন করা হবে। লকডাউনে জরুরি সেবা ও শিল্প-কারখানা চালু থাকবে।
রেলমন্ত্রী নূরুল ইসলাম জানান, এর আগেও ছুটির সময়ে যাত্রীবাহী ট্রেন বন্ধ ছিল। এবারও বন্ধ থাকবে। তবে জরুরি পণ্যবাহী রেল চলবে। আগের ছুটিতেও তা ছিল। তবে এ বিষয়গুলোর লকডাউনের প্রজ্ঞাপনে স্পষ্ট করা হবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ শনিবার জানান, লকডাউনে গণপরিবহন বন্ধ থাকবে। তবে জরুরি সেবাদানকারী অ্যাম্বুলেন্স, যানবাহন চলবে। খাদ্যবাহী ট্রেন ও খাদ্যবাদী যানও চলবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051