করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে লকডাউন শুরু হচ্ছে। ইতোমধ্যে জাতীয় প্রেস ক্লাবও সোমবার থেকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) অফিসও বন্ধ রাখা হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু জানিয়েছেন, ডিইউজের সভাপতি জনাব কুদ্দুস আফ্রাদের পরামর্শক্রমে আগামীকাল ৫ এপ্রিল ২০২১ সোমবার থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) অফিস বন্ধ রাখা হবে।
করোনা সংক্রমণ কমে আসলে আবারও চালু হবে ডিইউজে অফিস।
এ বিষয়ে ডিইউজে সবার সহযোগিতা কামনা করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051