আর্থিক প্রতারণার মামলায় ১৫ বছর ধরে পলাতক ছিলেন আশুবা জাদেজা নামের এক ভারতীয় নাগরিক। অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে মুম্বাই থানা পুলিশ।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, আশুবা জাদেজা কাপড়ের দোকানে সেলসম্যান হিসাবে কাজ করতেন। কর্মরত অবস্থায় দোকানের মালিক তাকে অন্য এক ব্যবসায়ীর থেকে পাওনা ৪০ হাজার টাকা নিতে বলেন। সেই টাকা হাতে পেলে তিনি প্রতারণার আশ্রয় নিয়ে টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ওই দোকানের মালিক তার বিরুদ্ধে থানায় অভিযোগ দেন। এরপর থেকে পুলিশ তাকে গ্রেফতার করতে সন্ধানে নামে।
এদিকে গ্রেফতার এড়াতে অভিযুক্ত ব্যক্তি তার পরিচয় পরিবর্তন করেন। নাম পরিবর্তন করে তিনি ঘুরে বেড়াতেন। কিন্তু শেষরক্ষা হয়নি তার। তার সোনায় বাঁধানো দুটি দাঁত দেখেই চিনে ফেলে পুলিশ। পরে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্র জানায়, অভিযুক্ত আশুবা জাদেজা মুম্বাই ছেড়ে গুজরাটের কচ্ছ এলাকায় আশ্রয় নিয়েছিলেন। তিনি পুলিশকে নানাভাবে হয়রানি করেছেন। পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করতেন। এর আগেও তিনি একবার ধরা পড়েছিলেন। কিন্তু তারপর তিনি পালিয়ে যান। কোর্টে উপস্থিত হতেন না। এরপর থেকেই তার সন্ধানে নামে পুলিশ। তবে এতদিন পর শেষ পর্যন্ত ধরা পড়ল ওই ব্যক্তি।
পুলিশ তার খোঁজে একাধিক তল্লাশি অভিযান পরিচালনা করেছে। শেষ পর্যন্ত পুলিশ অভিযুক্তের এক সঙ্গীর খোঁজ পায়। তার সঙ্গীর দেওয়া তথ্যমতে ওই যুবকের খোঁজ পায়। এরপর পুলিশ অভিযুক্তকে ধরতে ফাঁদ পাতে। তাকে মুম্বাইয়ে ডেকে আনা হয়। তারপর তার সোনার দাঁত দেখেই পুলিশ তাকে গ্রেফতার করে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051