জয়নাল আবেদীন হিরো, নীলফামারী : খাবারের খোঁজে দলছুট হনুমান লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে নীলফামারীর সৈয়দপুর শহরে চলে এসেছে। মনের আনন্দে বিচরণ করছে শহরের বিমানবন্দর এলাকার নীচু কলোনীসহ বিভিন্নস্থানে। আর এ হনুমান দেখতে সড়কের পাশে ভিড় জমাচ্ছে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ। শনিবার বিকেলে শহরের পুরাতন বাবু পাড়ায় হনুমানের দেখা মেলে। স্থানীয়রা জানান, সকাল থেকে একটি মুখপোড়া হনুমান কখনও বাসা-বাড়িতে, গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে। ওই এলাকার হনুমানটি উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিসের লোকজন এসেছিল। কিন্তু তাঁরা চেষ্টা করেও হনুমানটি উদ্ধার করতে পারেনি।
সৈয়দপুর সামাজিক বনায়ন নাসারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুল ইসলাম মুসকরী বলেন,হনুমানটিকে আমরা নজরে রেখেছি। বন্যপ্রাণী নিধন বা উত্যক্ত করা দণ্ডনীয় অপরাধ-এটি স্থানীয়দের মাঝে সচেতনতা সৃষ্টি করছি।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051