শপথ নিলেন সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আখতার জাহান বেবীসহ কাউন্সিলরবৃন্দ। বৃহস্পতিবার সকালে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভুঞা। শপথ বাক্য পাঠ শেষে অনুভূতি ব্যক্ত করেন মেয়র কাউন্সিলরগণ।
প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভুঞা বলেন, শপথের পর আপনাদের উপর দায়িত্ব বেড়ে গেল, আপনারা এখন নিজ নিজ নির্বাচনী এলাকার সকলের প্রতিনিধি। শপথ একটি পবিত্র আমানত। এটি ভঙ্গ করা যাবে না। আপনাদের কাঁধে জনগণের আশা প্রত্যাশা, পৌরসভার উন্নয়ন। আপনারা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার মধ্যদিয়ে আপনাদের নির্বাচনী এলাকার উন্নয়ন ও দেশের উন্নয়নে ভুমিকা রাখবেন সেই কামনা করছি।
অনুভূতি ব্যক্ত করতে সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আখতার জাহান বেবী বলেন, এখন থেকে আমাদের পরিচয় পাল্টে গেল, এখন আমি সৈয়দপুর পৌরসভার সেবক, সেবার জন্য যে দায়িত্ব পেয়েছি তা বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে সঠিকভাবে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ।
শপথ গ্রহণের পর নবনির্বাচিতরা সৈয়দপুর পৌরসভা আসলে পৌর কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। পরে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ দায়িত্ব গ্রহণ করেন এবং পৌর পরিষদে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয় ।
উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি ২০২১ নির্বাচনে ২৮ হাজার ২৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের রাফিকা আক্তার জাহান বেবী ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051