নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রাফিকা আকতার জাহান বেবি। তিনি সদ্য প্রয়াত বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা আখতার হোসেন বাদলের সহধর্মিনী।
শুক্রবার (১৮ ডিসেম্বর) আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড এ তথ্য জানায়।
এ বিষয়ে রাফিকা আকতার জাহান বলেন, পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, নীলফামারী জেলা, সৈয়দপুর উপজেলা, পৌর ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দের প্রতি। কৃতজ্ঞতা জানাই আমার প্রাণপ্রিয় সৈয়দপুর উপজেলা ও পৌরবাসীকে।
রাফিকা আকতার জাহান বেবি বলেন, আমার স্বামীর জীবদ্দশায় সৈয়দপুরের উন্নয়নে, সমস্যা সমাধানে সৈয়দপুরবাসী ও দলীয় নেতাকর্মীদের সুখে-দুঃখে যেভাবে পাশে ছিলেন, আমিও সেভাবেই আপনাদের পাশে থাকবো। তিনি তাঁর স্বামীর রূহের মাগফেরাত ও সকলের কাছে দোয়া কামনা করেছেন।
তফসিল অনুযায়ী, সৈয়দপুর পৌরসভা নির্বাচন আগামী বছর ১৬ জানুয়ারি। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২০ ডিসেম্বর। এসব মনোনয়নপত্র যাচাইবাছাই হবে ২২ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051