1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৈয়দপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীদের ব্যয়ের হিসাব দাখিল

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১ ১১:৫২ pm

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীগণ ৪ লাখের কম টাকা ব্যয় করেছেন গত ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত পঞ্চম ধাপের নির্বাচনে। সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত সূত্রে এ তথ্য মিলেছে।

সূত্র মতে, নির্বাচনে ব্যয়ের মধ্যে রয়েছে প্রার্থীদের পথসভা, পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ডিজিটাল ব্যানার, ঘরোয়া বৈঠক বা সভা, মাইকিং, নির্বাচনী প্রতিক, অফিস, অফিস আপ্যায়ন, কর্মী খরচ, প্রার্থীদের যাতায়াত, মিডিয়া প্রচারনা ও বিবিধ। এতে মেয়র প্রার্থীর সর্বোচ্চ ৩ লাখ ৯০ হাজার টাকা ব্যয় করেছেন জাতীয় পাটির প্রার্থী সিদ্দিকুল আলম। বিএনপি মনোনীত প্রার্থী রশিদুল হক সরকার ব্যয় করেছেন ৩ লাখ ১০ হাজার টাকা।

ওই নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী রাফিকা আকতার জাহান ব্যয় করেছেন ৩ লাখ ৫ হাজার টাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ নূরুল হুদা ও স্বতন্ত্র প্রার্থী রবিউল আউয়াল রবি ব্যয় করেছেন এক লাখ টাকার নীচে। উল্লেখ্য যে, গত ৬ এপ্রিল ছিল সৈয়দপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী ব্যয় রিটার্ন দাখিলের শেষ দিন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ