নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ফল প্রত্যাখ্যান করেছেন স্থানীয় বিএনপি। আজ রোববার সন্ধ্যায় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আহবায়ক আব্দুল গফুর সরকার সংবাদ সম্মেলন করে এ প্রত্যাখানের ঘোষনা দেন। এ সময় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রশিদুল হক সরকার সহ বিএনপি নেতা এ্যাড. এস এম ওবায়দুর রহমান, কাজী একরামুল হক, শফিকুল ইসলাম জনি, আব্দুল খালেক, গজনফর আলী মিন্টু উপস্থিত ছিলেন।
আজ সৈয়দপুর পৌরসভার ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হয় । নির্বাচনে অনিয়ম,বিতর্কিত ও ধানের শীষের এজেন্টদের কেন্দ্র বের করে দিয়ে ইচ্ছামত ভোট দিয়েছেন নৌকায় বলে সংবাদ দাবী করেন এ নেতা।নির্বাচনে কারচুপির ও অনিয়মের অভিযোগ তুলে এ ফলাফল প্রত্যাখান করেন তারা।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051