নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী রাজনীতির প্রভাবশালী নেতা মোখছেদুল মোমিন। সভাপতি হিসেবে তিনি ২০১৯-২০২২ইং মেয়াদে এ পদে নির্বাচিত হলেন। গত ২৩ জানুয়ারি জেলা কমিটির সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজুল হক স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে।
পত্রে উল্লেখ করা হয়েছে, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন বাদলের মৃত্যুর কারণে এ পদটি শুন্য হয়ে যায়। নব নির্বাচিত সভাপতি মোখছেদুল মোমিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যতদিন বেঁচে থাকবো ততদিন মানুষের পাশে থেকে তাদের সেবা করে যাবো। তিনি নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানান। এছাড়া তিনি আরও বলেন, সৈয়দপুর শহরকে আধুনিক, মানবিক ও সার্বিক উন্নয়নে দল মত ভুলে এক্যবদ্ধ হয়ে কাজ করতে চান।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এনএ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051