নীলফামারীর সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়ায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে শিশুটির মা মোছা: আসমা বেগম এ ঘটনায় ধর্ষক মোঃ এরশাদ (৩৭) এর বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলাটি রুজু করেন।
ধর্ষক একই এলাকার মৃত: আব্দুল জব্বার এর ছেলে। গত ২ আগস্ট ওই ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটলেও পারিবারিক মানসম্মান ও ভয়ভীতির কারণে মামলা করতে বিলম্ব হয় বলে জানা গেছে। মামলার অভিযোগে জানা যায়, ধর্ষণের শিকার শিশুটি প্রতিদিন ওই ধর্ষকের বাড়ির পাশে তার ভাতিজিসহ অন্যান্য শিশুদের সাথে খেলা করতো। ঘটনার দিন এরশাদ সুযোগ পেয়ে কৌশলে শিশুটিকে একটি রুমে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। অভিযুক্তের ভাবি ঘটনা টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে এবং কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখায়।
এদিকে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ক্লিনিকে নিয়ে যায় তার পরিবার। পরে শিশুটি তার মায়ের কাছে সবকিছু জানায়। এ ব্যাপারে শিশুটির মা আসমা বেগম বলেন, ১৭ দিন যাবত বাকরুদ্ধ থাকায় এবং মেয়ের চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিলাম। পরবর্তীতে স্থানীয় কাউন্সিলরের পরামর্শে থানায় মামলা দায়ের করেছি।
১ম শ্রেণিতে পড়ুয়াকে ধর্ষণ চেষ্টার ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তি ও পরিবারকে ধিক্কার জানাচ্ছে। তারা ঘটনার সত্যতা প্রমাণ সাপেক্ষে অভিযুক্তকে কঠোর শাস্তি প্রদানের দাবী জানান। এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051