নীলফামারীর সৈয়দপুরে সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সউদ কর্তৃক প্রেরিত ত্রাণ ৫শ' দুস্থের মাঝে বিতরণ করা হয়েছে। সৌদি বাদশা কর্তৃক নিয়ন্ত্রিত "হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার"র উদ্যোগে মহামারী করোনার কারনে কর্মহীন হয়ে পড়া দুস্থদের মাঝে ২৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে সৈয়দপুরের উপজেলার কাশিরাম ইউনিয়নের হাজারীহাট জমিরিয়া সুলতানুল উলুম মাদ্রাসা চত্বরে ওই ত্রাণ বিতরণ করা হয়।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৭ কেজি ডাল, ৩ কেজি চিনি, ২ কেজি লবন ও ২ লিটার সয়াবিন তেল। যেটি প্যাকেট হয়ে আসে সরাসরি সৌদি আরব থেকে।
বিতরণ অনুষ্ঠানে এসময় সৌদি বাদশার স্বাস্থ্য উপদেষ্টা ডাঃ তোহা বিন ওমর বিন সাদিক আল খতিব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ওই সংস্থার প্রকল্প সংগঠক ওমর মাহদি হামদি, সিনিয়র কর্মকর্তা আব্দুল্লাহ খালেদ আল হোসাইমিন, জনসংযোগ কর্মকর্তা শেখ আলী সালেহ সাইদ বুজির, মানাহিন ফাউন্ডেশন বাংলাদেশ’র চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন বিন জমির উদ্দিন, প্রধান কার্য নির্বাহী ফরিদ উদ্দিন, প্রকল্প পরিচালক মইন উদ্দিন প্রমুখ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051