কোভিড-১৯ বিস্তার রোধে চলমান কঠোর লকডাউনের তৃতীয় দিনে নীলফামারীর সৈয়দপুরে ব্যবসায়ীসহ পথচারীদের বিরুদ্ধে ৩৮টি মামলা হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমান আদালতে ওই মামলাগুলো হয়। এদের মধ্যে ১৯ জনকে ১৫ দিন করে কারাদন্ড ও ১৮ জনকে অর্থদন্ড দেওয়া হয়েছে। এছাড়া শুক্রবার রাতে সরকার ঘোষিত বিধি নিষেধ না মানায় মোশাররফ হোসেন (২৮) নামে এক মটরসাইকেল চালককে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম জানান,স্বাস্থ্য বিধি ছাড়াই অকারণে অনেকে বাইরে বের হচ্ছেন । তাদের মধ্যে মাস্ক পরিধান করেনি এমনো ব্যক্তি রয়েছেন। এছাড়া সরকারী নির্দেশ অমান্য করে কিছু ব্যবসায়ী তাদের দোকান খুলে রেখেছেন। তাই তাদের শাস্তি দেওয়া হয়েছে । তিনি বলেন কঠোর লকডাউনে সরকার ঘোষিত বিধি নিষেধ বাস্তবায়ন নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে । অভিযানে সেনাবাহিনীর সদস্য,থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ বিভাগের সদস্যরা সহায়তা করেছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051