সাহিত্যের পরিসীমায় আমাদের পথ চলা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে ১৮৩২তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৫(মাচ) রাতে সৈয়দপুুর পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে সাহিত্য আসরের সভাপতি স্বপন কুমার গুহের সভাপতিত্বে আসরটি অনুষ্ঠিত হয়।
আসরে আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন সাহিত্য আসরের সা: সম্পাদক কথা সাহিত্যিক আকমল সরকার রাজু,, শ্রমিক নেতা আনোয়ার হোসেন বাঙালী, সহ-সভাপতি জি এম কামরুল হাসান,শিল্প সাহিত্য সংসদের সভাপতি ম.আনোয়ার শামীম,কার্যকরী সভাপতি আনোয়ারুল ইসলাম,লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা,শিক্ষিকা কিরণ বালা রায়,মীর সারওয়ার আলী মুকুল,ইফফাত জামান কলি,আসরের সদস্য ও সাংবাদিক জয়নাল আবেদীন হিরো, কাজী আনিছুর রহমান,বঙ্গবন্ধু জাতীয় পদক প্রাপ্ত পরিষদ কেন্দ্রীয় কমিটির ঢাকার সহ-সভাপতি ও ফাতেমা মাশরুমের ব্যবস্থাপনা পরিচালক আসরের সমাজ কল্যাণ সম্পাদক আজিজুল হক,আসাদুল,সোশ্যাল ইসলামী ব্যাংকের রানীর বন্দর শাখার ম্যানেজার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজাহারুল ইসলাম মাজহার, ও শিক্ষার্থী জি এম রূসাফী ।
আসরটি পরিচালনা করেন সাহিত্য আসরের সহ- সম্পাদক ডেইজী আদানী।আসরে শিক্ষা ও সংস্কৃতিক কর্মী ইফফাত জামান কলিকে সংবর্ধনা দেওয়া হয় । পরিশেষে মীর সারওয়ার আলী মুকুল রচিত ও পরিচালিত নাটক মটর সাইকেল এ্যাকসিডেনট অনুষ্ঠিত হয় । এ ছাড়া আসরটিতে সাহিত্য আসরের সদস্যরা কৌতুক, কবিতা আবৃত্তি ও গান গেয়ে মাতিয়ে তোলেন। আসরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051