সাহিত্যের পরিসীমায় আমাদের পথ চলা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে সাপ্তাহিক সাহিত্য আসর ৩য় বষপূতি ও ১ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ১২ ডিসেম্বর শহরের ওয়াবদা মোড় বিনোদন পার্ক পাতাকুড়িতে সামাজিক দুরত্ব বজায় রেখে এ উপলক্ষে অনুষ্ঠানে কবি ও সাহিত্য মোদীদের মিলন মেলা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য আসরের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জয়নাল আবেদীন। এতে প্রধান অথিতি ছিলেন প্রফেসর মো: মোজাম্মেল হক,সভাপতি রঙ্গপুর সাহিত্য পরিষৎ রংপুর।
বিশেষ অথিতি ছিলেন এমদাদুল হক চৌধুরী সভাপতি নজরুল-ফখরুল পরিষদ ঢাকা।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান,লক্ষনপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা। সকাল থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠানে আলোচনা সভা,পরিচিতি সভা,কবিতা আবৃত্তি,কৌতুক ও আসরের শিল্পীরা গান পরিবেশন করেন। অনুষ্ঠানে শিক্ষক,শিক্ষার্থী,গণ্যমান্য ব্যক্তি,কবি ও সাহিত্য মোদিরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন যথাক্রমে
সাহিত্য আসরের এডমিন শিল্প সাহিত্য সংসদের সমাজ ও সাহিত্য সম্পাদক কথা সাহিত্যিক আকমল সরকার রাজু,শিউলি সুলতানা,আদিত্য মোরশেদ,ডেইজী আদানী।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051