সাহিত্যের পরিসীমায় আমাদের পথ চলা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে সাপ্তাহিক সাহিত্য আসরের ৩য় বষপূতি ও ১ম সম্মেেলন উপলক্ষে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার ১২ ডিসেম্বর শহরের ওয়াবদা মোড় বিনোদন পার্ক পাতাকুড়িতে সামাজিক দুরত্ব বজায় রেখে ওই অনুষ্ঠানে কবি ও সাহিত্য মোদীদের মিলন মেলায় এ কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অথিতি রঙ্গপুর সাহিত্য পরিষৎ রংপুর এর সভাপতি প্রফেসর মো:মোজাম্মেল হক। সাহিত্য আসরের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অথিতি ছিলেন এমদাদুল হক চৌধুরী সভাপতি নজরুল-ফখরুল পরিষদ ঢাকা ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান,লক্ষনপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা। সকাল থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠানে আলোচনা সভা,পরিচিতি সভা,কবিতা আবৃত্তি,কৌতুক ও আসরের শিল্পীরা গান পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে প্রধান অথিতি ১ বছরের জন্য ভালো ভাবে৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা ও ১৫ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি ঘোষণা করেন। উপদেষ্টা সদস্যরা হলেন,সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল,মহিলা সংসদ সদস্য রাবেয়া আলীম,উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন,পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার,সৈয়দপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জয়নাল আবেদীন,শ.ম.আনোয়ার হোসেন শামীম।
কার্যকারী কমিটির সদস্যরা হলেন,সভাপতি স্বপন কুমার গুহ,কার্যকারী সভাপতি আনোয়ারুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি আদিত্য মোরশেদ,সহ-সভাপতি পুলিন চন্দ্র দাস,জিএম কামরুল হাসান,মিজানুর রহমান মুকুল,সা: সম্পাদক আকমল সরকার রাজু,যুগ্ম সা: সম্পাদক মাজেদা আদানী ডেইজী,সহ-সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম,কাজী আনিছুর রহমান,সাংগঠনিক সম্পাদক শিউলী সুলতানা,সমাজ কল্যাণ সম্পাদক আজিজুল হক,প্রচার ও প্রকাশনা সম্পাদক মাজহারুল ইসলাম মাজহার ও কার্যকারী সদস্য হলেন সাংবাদিক জয়নাল আবেদীন হিরো,শাহানাজ বেগম শিল্পী,কহিনুর বেগম,তাওয়াবুন নুরে জান্নাত তনুকা।অনুষ্ঠানে শিক্ষক,শিক্ষার্থী,গণ্যমান্য ব্যক্তি,কবি ও সাহিত্য মোদীরা উপস্থিত ছিলেন ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051