নীলফামারীর সৈয়দপুরে ধলাগাছ মোড়ে মোটরসাইকেল ও শ্যামলী পরিবহনে সড়ক দুর্ঘটনায় সাগর (২০) ঘটনা স্থালে নিহত হয় এবং ছোট ভাই সাফিন (১৭) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ২২ ডিসেম্বর সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
তাদের বাড়ি শহরের নিম বাগান মুন্সি পাড়ায়। এলাকাবাসী জানায় মটর সাইকেল ও ঢাকা গামী শ্যামলী পরিবহনের সঙ্গে সন্ধ্যায় এ সড়ক দুর্ঘটনা ঘটে । পরে যান চলাচল বন্ধ হলে সড়কের দু'ধারে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে গাড়িসহ থানায় নিয়ে যায়। গুরুতর আহত সাফিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের হস্তক্ষেপে ১ ঘণ্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/ এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051