নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের উদ্যোগে দুইশ ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র ক্যাপ্টেন শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ওই চারা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে চারা বিতরণের উদ্বোধন করেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এমপি) রাবেয়া আলীম। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম, নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার, পৌরসভার প্যানেল মেয়র শাহিন হোসেন, যুব উন্নয়ন অফিসার হাসান আলী, ১৪ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর জোবাইদুর রহমান শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে স্টেডিয়াম মাঠে রাখা শেখ কামালের প্রতিকৃতিতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ পুস্পমাল্য অর্পণ করেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051